১৪ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা! শীর্ষে রেবন্ত রেড্ডি, দ্বিতীয় স্থানে শুভেন্দু অধিকারী—রিপোর্ট দেখুন

সুপ্রিম কোর্টে অ্যামিকাস কিউরির ৯৬ পাতার রিপোর্ট, ৫৪৩ লোকসভা সাংসদের মধ্যে ২৫১ জন এবং ২৩৩ রাজ্যসভা সাংসদের মধ্যে ৭৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দেশের রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এল জনপ্রতিনিধিদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা।  সুপ্রিম কোর্টে পেশ হওয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে, দেশের ২৮ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১৪ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।  শীর্ষ আদালত নিযুক্ত আদালত বান্ধব বা অ্যামিকাস কিউরি বিজয় হংসরিয়া এই সংক্রান্ত ৯৬ পাতার রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রিপোর্টে মুখ্যমন্ত্রীদের পাশাপাশি সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধেও থাকা মামলার পরিসংখ্যান তুলে ধরেছে।  সেখানে দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে অনেক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।

রিপোর্ট অনুসারে, মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ফৌজদারি মামলা রয়েছে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে।  তাঁর বিরুদ্ধে মোট ৮৯টি মামলা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এই তালিকায় বাদ যায়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  তিনি এই তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছেন। রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  তাঁর বিরুদ্ধে ভোট ২৯টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

এরপর রয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।  এই দুজনের বিরুদ্ধেই ১৯টি করে মামলা রয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের বিরুদ্ধে রয়েছে ১৮টি মামলা।

রিপোর্টে আরও যে মুখ্যমন্ত্রীদের নাম রয়েছে, তাঁদের মধ্যে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের বিরুদ্ধে ৫টি মামলা এবং মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীশের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।  হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংয়ের বিরুদ্ধে রয়েছে ৪টি মামলা।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকে প্রধান সি জোসেফ বিজয় এবং বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বিরুদ্ধে ২টি করে মামলা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এছাড়া সিকিমের প্রেম সিং তামাং, পাঞ্জাবের ভগবন্ত মান, ওড়িশার মোহনচরণ মাঝি এবং রাজস্থানের ভজনলাল শর্মার বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে।

শুধু মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রেই নয়, দেশের সাংসদদের বিরুদ্ধেও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ফৌজদারি মামলা।  রিপোর্ট অনুযায়ী, ৫৪৩ জন লোকসভা সাংসদের মধ্যে ২৫১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।  অন্যদিকে, ২৩৩ জন রাজ্যসভা সাংসদের মধ্যে ৭৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও রয়েছে উল্লেখযোগ্য পরিসংখ্যান।  রাজ্যের মোট ৪২ জন সাংসদের মধ্যে ১৬ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

বিধায়কদের পরিসংখ্যানেও পশ্চিমবঙ্গের নাম সামনে এসেছে।  রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে পশ্চিমবঙ্গে।

রাজ্যের মোট ১৭০ জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।  অর্থাৎ, রাজ্যের প্রায় ৫৮ শতাংশ বিধায়ক কোনও না কোনও ফৌজদারি মামলায় অভিযুক্ত বা মামলার মুখোমুখি।

এই তালিকায় পশ্চিমবঙ্গের পর রয়েছে কেরল, যেখানে ৫৭ জন বিধায়কের বিরুদ্ধে মামলা রয়েছে।  অন্ধ্রপ্রদেশে ৫৬ জন, তেলঙ্গানায় ৪৯ জন, ঝাড়খণ্ডে ৪৫ জন এবং ওড়িশায় ৪৫ জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

দেখুন রিপোর্টঃ ক্লিক করুন https://adrindia.org/sites/default/files/Analysis_of_Current_Chief_Ministers_from_28_State_Assemblies_and_3_Union_Territories_of_India_2026_FinalVer_English.pdf

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।