চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় অবস্থিত বিখ্যাত সরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (GIMS)-এর পক্ষ থেকে স্টাফ নার্স পদের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ১০০ টি শূন্যপদে নিয়োগ হবে বলে জানিয়েছে।
পশ্চিমবঙ্গ সহ ভারতের যেকোনো রাজ্যের যোগ্য প্রার্থীরা এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, শুধুমাত্র উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দারা (Uttar Pradesh Domicile) সংরক্ষিত পদগুলির সুবিধা পাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনও SC, ST, OBC বা EWS প্রার্থী আবেদন করতে পারলেও উত্তরপ্রদেশ সরকারের রাজ্যভিত্তিক সংরক্ষণের সুবিধা পাবে না। উত্তরপ্রদেশের বাইরের সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জেনারেল (UR) ক্যাটাগরির প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
এই নিয়োগের মাধ্যমে Staff Nurse পদে মোট ১০০টি শূন্যপদে (Vacancy) কর্মী নিয়োগ হবে।
বিভাগ অনুযায়ী শূন্যপদের সংখ্যা হল—
অসংরক্ষিত (UR): ৪০টি পদ
অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC): ২৭টি পদ
তফসিলি জাতি (SC): ২১টি পদ
তফসিলি উপজাতি (ST): ২টি পদ
অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (EWS): ১০টি পদ
বেতন স্কেল: ৪৪ হাজার ৯০০ টাকা। এছাড়াও সরকারি সুবিধা।
বয়সসীমা: ২১-৪০, তবে উত্তরপ্রদেশের প্রার্থীরা শুধুমাত্র সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে B.Sc Nursing অথবা Post Basic B.Sc Nursing পাস হতে হবে। অথবা, আপনার যদি GNM (General Nursing and Midwifery) ডিপ্লোমা থাকে, তবে তার সাথে ন্যূনতম ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কম করে ২ বছরের কাজের এক্সপেরিয়েন্স থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (INC) বা রাজ্যের নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন থাকা লাগবে।
নিয়োগ পদ্ধতি: আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বেস্ট টেস্ট পরীক্ষা নেবে, উত্তীর্ণ হলে এরপর ডকুমেন্টস ভেরিফিকেশন করা লাগবে। এছাড়াও মেডিক্যাল এক্সামিনেশন করবে।
আবেদনের সময়সীমা: আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।
কিভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন মূল্য: জেনারেল, ওবিসি (OBC) কিংবা EWS প্রার্থী, তাদের জন্য মোট আবেদন মূল্য ১,২৯৮ টাকা (যার মধ্যে ১,১০০ টাকা মূল ফি এবং ১৮৮ টাকা জিএসটি অন্তর্ভুক্ত)। অন্যদিকে, শুধুমাত্র উত্তর প্রদেশের স্থায়ী বাসিন্দা এমন SC ও ST প্রার্থীদের জন্য মোট ৯৪৪ টাকা (৮০০ টাকা মূল ফি এবং ১৪৪ টাকা জিএসটি) লাগবে। তবে উত্তর প্রদেশের স্থায়ী বাসিন্দা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে পুরো ফি মকুব করে দিয়েছে।
GIMS STAFF NURSE Recruitment Notification 2026: PDF Download
GIMS Staff Nurse Online Apply 2026 Link: Apply Now
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
