★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর, দমকলে ১৪০০ নিয়োগের ঘোষণা! এক বছরে আরও ২৫০০ পদ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। রাজ্যের দমকল বিভাগে একসঙ্গে ১৪০০ জনকে নিয়োগ করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রেড রোডে দমকল বিভাগের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিয়োগ নিয়ে এই ঘোষণা করেন তিনি। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে আরও ২৫০০টি স্থায়ী পদ তৈরি করে নিয়োগ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জানা গিয়েছে, ১৪০০টি পদের মধ্যে ১০০০ জন ফায়ার অপারেটর, ৩২৫ জন ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার এবং ৭৫ জন সাব-অফিসার নিয়োগ করা হবে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি আগামী এক বছরের মধ্যে দমকল বিভাগে আরও ২৫০০টি স্থায়ী পদ তৈরি করা হবে। সেই পদগুলিতেও নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। ফলে দমকল বিভাগে আগামী দিনে মোট আরও কয়েক হাজার কর্মী নিয়োগের সুযোগ তৈরি হতে পারে।

দমকল কর্মীদের প্রশিক্ষণের বিষয়টিও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, দমকলের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কাজে যোগ দেওয়ার পর কর্মীদের যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন। অন্তত ছয় মাসের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান।

চুক্তিভিত্তিক দমকল কর্মীদের প্রসঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগের সরকারের সময়ে কয়েক হাজার কর্মীকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হয়েছিল। তাঁদের বেতন তুলনামূলক কম বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে সুযোগ হলে বেতন বাড়ানোর বিষয়টি দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
সম্প্রতি তারাপীঠ এবং কলকাতার নিউ মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল কর্মীদের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, তারাপীঠে প্রায় ৩০ জন এবং নিউ মার্কেট এলাকায় প্রায় ৮০ জনকে দমকল কর্মীরা উদ্ধার করেছিলেন।

এই কাজের জন্য সংশ্লিষ্ট দমকল কর্মীদের ‘জীবনরক্ষা মেডেল’ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের কর্মীদের মতো দমকল কর্মীদেরও এই সম্মান দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন দমকল বিভাগের জন্য ২২৬টি নতুন অগ্নিনির্বাপণ ও উদ্ধারযান উদ্বোধন করা হয়। এর মধ্যে রয়েছে ১৯৮টি মিড সাইজ ওয়াটার টেন্ডার, ২৫টি মাল্টি পারপাস ফায়ার টেন্ডার এবং ৩টি আর্টিকুলেটিং ওয়াটার টাওয়ার। রাজ্যের বিভিন্ন দমকল কেন্দ্রে এগুলি সরবরাহ করা হবে।

তবে ১৪০০টি পদের নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, আবেদনের যোগ্যতা কী থাকবে এবং আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে, সে বিষয়ে এদিন বিস্তারিত জানানো হয়নি।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।