★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

কানাড়া ব্যাঙ্কে চাকরির সুযোগ, পরীক্ষা-ইন্টারভিউ ছাড়াই ৩৫০০ পদে শিক্ষানবিশ নিয়োগ, মাসে ১৬,৬৫০ টাকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

স্নাতক পাশ করা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ।  কানাড়া ব্যাঙ্কে (Canara Bank) মোট ৩৫০০টি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (Graduate Apprentice) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রশিক্ষণের সুযোগ মিলবে।  আগ্রহী ও যোগ্য প্রার্থীদের canarabank.bank.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।  নির্বাচিত হলে এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং (Apprenticeship Training) নিতে হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কানাড়া ব্যাঙ্কের এই নিয়োগে অনলাইনে আবেদন প্রক্রিয়া আজ ১ অক্টোবর থেকে শুরু হয়েছে।  এবং আবেদন করার শেষ তারিখ ১৭ অক্টোবর ২০২৬। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে।  আবেদন করার আগে অবশ্যই ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (NATS) পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। যাঁদের আগে রেজিস্ট্রেশন করা নেই, তাঁদের প্রথমে NATS পোর্টালে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।  না থাকলে কানাড়া ব্যাঙ্কের এই অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করা যাবে না।  বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, অন্য কোনও মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

কত গুলো পদে নিয়োগ করবে?
এই নিয়োগে মোট ৩৫০০টি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (Graduate Apprentice) আসন রয়েছে। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই আসনগুলি ভাগ করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ১৫০টি আসন বরাদ্দ রয়েছে।

এর মধ্যে SC (SC) প্রার্থীদের জন্য ৩৪টি, ST (ST) প্রার্থীদের জন্য ৭টি, OBC (OBC) প্রার্থীদের জন্য ৩৩টি, EWS (EWS) প্রার্থীদের জন্য ১৫টি এবং UR (UR) প্রার্থীদের জন্য ৬১টি আসন।

কী শিক্ষাগত যোগ্যতা লাগবে?

এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কমপক্ষে স্নাতক হতেই হবে। তবে এও জানিয়েছে বিজ্ঞপ্তিতে, প্রার্থীকে ১ জানুয়ারি ২০২৩ থেকে ১ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে স্নাতক পাশ করতে হবে।
এছাড়াও বাংলা অথবা নেপালি ভাষায় কথা বলতে লিখতে জানতে হবে রাজ্যের প্রার্থীদের জন্য।

বয়সসীমা:
আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ন্যূনতম বয়স ২০ বছর রাখা হয়েছে। এবং সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ২৮ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছ বয়সীমায় ছাড়।

বেতন স্কেল:
নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে মোট ১৬,৬৫০ টাকা স্টাইপেন্ড (Stipend) দেওয়া হবে। এর মধ্যে ১০,৫০০ টাকা কানাড়া ব্যাঙ্কের পক্ষ থেকে দেওয়া হবে। বাকি ৬,১৫০ টাকা সরকারের অংশ, যা ডিবিটি (DBT) ব্যবস্থার মাধ্যমে সরাসরি প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।


একটা বিষয় এটি স্থায়ী কোনো চাকরি নয় নির্বাচিত প্রার্থীদের ১২ মাসের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং (Apprenticeship Training) করতে হবে। অর্থাৎ, এই নিয়োগে প্রশিক্ষণের মেয়াদ এক বছর।

কীভাবে হবে প্রার্থী বাছাই?
প্রথমে মেধার ভিত্তিতে (Merit) প্রার্থী বাছাই করা হবে। এরপর হবে নথি যাচাই (Document Verification)। পাশাপাশি, সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষায় (Local Language) দক্ষতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।

আবেদন মূল্য:
জেনারেল, OBC ও EWS শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা। তবে SC, ST ও PwBD প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।

কারা আবেদন করতে পারবেন না?
যাঁরা আগে কোনও সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ (Apprenticeship) করেছেন বা বর্তমানে অ্যাপ্রেন্টিসশিপ করছেন, তাঁরা এই পদে আবেদন করতে পারবেন না। এছাড়া, পড়াশোনা শেষ করার পর এক বছর বা তার বেশি চাকরির অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে না। নিজের কারণে আগে কোনও অ্যাপ্রেন্টিসশিপ মাঝপথে ছেড়ে থাকলেও এই নিয়োগে আবেদন করা যাবে না।

অফিসিয়াল ওয়েবসাইট: canarabank.bank.in

NATS পোর্টাল: nats.education.gov.in

সময়সীমা:
আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৭ অক্টোবর ২০২৬

Canara Bank Recruitment Notification 2026: PDF Download 

Online Apply Link- Apply Now 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।