১৮ হাজার টাকা বেতনে মাধ্যমিক পাশে সরকারি চাকরির সুযোগ: আজই আবেদন করুন!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মিনিস্ট্রি অফ ডিফেন্স অধীনস্থ প্রতিষ্ঠান ‘কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট (CDM), সেকেন্দ্রাবাদ’-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  ভারতের যেকোনো প্রান্তের যোগ্য ও আগ্রহী নাগরিক এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।  মাধ্যমিক পাস থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পাস হলেই আবেদন করতে পারবেন।  ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে ৩০ মে ২০২৬ থেকে ২৯ জুন ২০২৬ এর মধ্যে অফলাইনে আবেদন করতে পারবেন।  এই নিয়োগ প্রক্রিয়ায় চারটি বিভাগে মোট ৮টি পদে কর্মী নিয়োগ করবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

১. মাল্টি-টাস্কিং স্টাফ (MTS – Office & Training):
পদ সংখ্যা: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে।
বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।  তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ৭ম বেতন কমিশন অনুযায়ী ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা।

২. সিবিলিয়ান মোটর ড্রাইভার (Ordinary Grade):
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।  এর সাথে ভারী গাড়ি চালানোর বৈধ সিবিলিয়ান ড্রাইভিং লাইসেন্স এবং কোনো স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা বা প্রতিষ্ঠান থেকে ভারী গাড়ি চালানোর ন্যূনতম ২ বছরের পূর্বের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ৭ম বেতন কমিশন অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।

৩. পদের নাম: কুক (Cook):
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  অথবা, কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে কুক হিসেবে আইটিআই (ITI) পাস সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ৭ম বেতন কমিশন অনুযায়ী মাসিক ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেবে।

৪. পদের নাম: স্টেনো গ্রেড-২ (Steno Gde-II):
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।  এর পাশাপাশি কম্পিউটার টাইপিং ও স্টেনোগ্রাফির নির্দিষ্ট দক্ষতা থাকা লাগবে যেমন প্রতি মিনিটে ৮০টি শব্দ এবং কম্পিউটারে ইংরেজি ও হিন্দিতে টাইপিং করা লাগবে।

বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ৭ম বেতন কমিশন অনুযায়ী মাসিক বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি:
আবেদনকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল পরীক্ষার নেবে এবং সেই হিসেবে যোগ্যতার উপর নির্ভর করে নিয়োগ করবে।

কিভাবে আবেদন করবেন:
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে প্রদত্ত নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে।  আবেদনপত্রের সাথে আপনার পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র এবং প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি যুক্ত করতে হবে। এরপর একটি সিল করা খামে ভরে তা “The Commandant, College of Defence Management, Sainikpuri, Secunderabad, Telangana State – 500 094” এই ঠিকানায় সাধারণ ডাকযোগে (Ordinary Post) পাঠাতে হবে।  আবেদনপত্রটি পৌঁছানোর শেষ তারিখ ২৯ জুন, ২০২৬।  মনে রাখবেন, খামের ওপর সঠিকভাবে পদের নাম উল্লেখ করতে হবে।  আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন দেখে তারপর আবেদন করুন। 

College Of Defence Management Recruitment 2026 Notification: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।