চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আয়কর বিভাগের (Income Tax Department) তরফ থেকে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার ও MTS পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে।
শূন্যপদের বিবরণ
| পদের নাম | শূন্যপদ |
|---|---|
| Tax Assistant | ৭ |
| Stenographer Grade-II | ১ |
| Multi-Tasking Staff (MTS) | ৪ |
| মোট | ১২ |
শিক্ষাগত যোগ্যতা
Tax Assistant
যেকোনো সরকারি স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) পাশ থাকতে হবে। এর পাশাপাশি Data Entry Speed ঘণ্টায় ৮,০০০ Key Depressions।
Stenographer Grade-II
স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চমাধ্যমিক (12th Pass) বা সমমানের পরীক্ষায় পাশ। এর পাশাপাশি Dictation: ১০ মিনিটে ৮০ WPM ও Transcription দক্ষতা থাকতে হবে।
Multi-Tasking Staff (MTS)
মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক (10th Pass) পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ।
বয়সসীমা
Tax Assistant: ০১ আগস্ট ২০২৬ অনুযায়ী বয়স ১৮ থেকে ২৭ বছর বয়সের মধ্যে থাকতে হবে।
Stenographer Grade-II: এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সের মধ্যে। বয়স থাকতে হবে ০১ আগস্ট ২০২৬ অনুযায়ী।
MTS: মাল্টি টাস্কিং স্টাফ পদে ০১ আগস্ট ২০২৬ অনুযায়ী বয়স থাকতে হবে সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সের মধ্যে।
বেতন
Tax Assistant / Stenographer Grade-II
এই পদে Pay Level-4 অনুযায়ী মাসিক বেতন ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা পর্যন্ত।
MTS
মাল্টি টাস্কিং স্টাফ পদে Pay Level-1 অনুযায়ী মাসিক বেতন ১৮ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫৬ হাজার ৯০০ টাকা পর্যন্ত।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। এরপর একটি বন্ধ খামের (Closed Cover) উপর নিচের কথাগুলি স্পষ্টভাবে লিখতে হবে—
“Application for appointment of meritorious sportsperson in Income Tax Department, Odisha Region-2026”। এরপর আবেদনপত্রটি নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে—
Deputy Commissioner of Income Tax (Hqrs.) (Admn. & Vig.)
O/o the Pr. Chief Commissioner of Income Tax
1st Floor, Aayakar Bhawan, Rajaswa Vihar
Bhubaneswar – 751007। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
প্রয়োজনীয় ডকুমেন্টস
আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিগুলির Self-Attested (স্ব-প্রত্যয়িত) ফটোকপি জমা দিতে হবে—
- মাধ্যমিক (10th) বা সমমানের সার্টিফিকেট (বয়সের প্রমাণ হিসেবে)
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট
- জাতিগত শংসাপত্র (SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে)
- স্পোর্টস/গেমস সার্টিফিকেট (বিজ্ঞপ্তিতে উল্লেখিত Annexure-A অনুযায়ী)
- PwBD (প্রতিবন্ধী) সার্টিফিকেট ও UDID কার্ড (প্রযোজ্য হলে)
- বর্তমান নিয়োগকর্তার NOC (চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে)
- আধার কার্ডের ফটোকপি
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ২টি রঙিন ছবি
নোটিশে বলা হয়েছে, নির্ধারিত আবেদনপত্র, স্পোর্টস সার্টিফিকেট বা প্রয়োজনীয় নথি সংযুক্ত না থাকলে আবেদনপত্র সরাসরি বাতিল করা হবে।
আবেদনের শেষ তারিখ
৩১ জুলাই ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত। উত্তর-পূর্বাঞ্চল, আন্দামান ও নিকোবর, লক্ষদ্বীপ এবং জম্মু-কাশ্মীরের প্রার্থীদের জন্য শেষ তারিখ ১০ আগস্ট ২০২৬।
Income Tax Assistant, Stenographer& MTS Recruitment Notification 2026: PDF Download

