রাজ্যে বিজেপি সরকার গঠনের পর কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আর্থিক সহায়তা চালু থাকবে কি না, তা নিয়ে অনেক কৃষকের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছিল। সেই জল্পনার মধ্যেই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃষক বন্ধু (নতুন) প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণায় রাজ্যের কৃষকদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ সুখবর।
আজ মুর্শিদাবাদের রেজিনগরে বহরমপুর সাংগঠনিক জেলার উদ্যোগে অনুষ্ঠিত জনসভা থেকে রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আর্থিক সহায়তার টাকা পাঠানো হবে। শুধু তাই নয়, এই অর্থ কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে, সে সম্পর্কেও জনসভা থেকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন তিনি।
ইতিমধ্যেই রাজ্যজুড়ে কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের ভেরিফিকেশন (পুনরায় যাচাই) প্রক্রিয়া শুরু হয়েছে। জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই ভেরিফিকেশন কার্যক্রম আগামী ৩০ জুলাই, ২০২৬ পর্যন্ত চলবে।
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আর্থিক সহায়তার টাকা পেতে হলে সংশ্লিষ্ট কৃষকদের নির্ধারিত ভেরিফিকেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। তবে জানা গেছে, যেসব কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN) এবং কৃষক বন্ধু (নতুন)—উভয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের আলাদা করে ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই।
অন্যদিকে, যেসব কৃষক শুধুমাত্র কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের সুবিধাভোগী, তাঁদের অবশ্যই Krishak Bandhu Annexure-I Field Verification ফর্ম পূরণ করে ৩০ জুলাই, ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ৩০ জুলাই, ২০২৬-এর মধ্যে কৃষক বন্ধু ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আর্থিক সহায়তার টাকা পাঠানো হবে।
যেসব কৃষকের ভেরিফিকেশন করা বাকি রয়েছে, তাঁদের যত দ্রুত সম্ভব নিকটস্থ কৃষি অফিসে গিয়ে কৃষক বন্ধু ভেরিফিকেশন (Annexure-I Field Verification) ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে ৩০ জুলাই, ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট কৃষি অফিসেই জমা দিতে হবে।
কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মের সঙ্গে কোন কোন নথি জমা দিতে হবে?
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়ার সময় নিম্নলিখিত নথিগুলির ফটোকপি (জেরক্স) সংযুক্ত করতে হবে—
- আবেদনকারী কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই এবং জমির খতিয়ানের ফটোকপি।
- বিবাহিত আবেদনকারীদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক পাসবইয়ের ফটোকপি।
- স্বামী বা স্ত্রীর মৃত্যু হয়ে থাকলে সংশ্লিষ্ট মৃত্যু শংসাপত্র (Death Certificate) ফটোকপি জমা দিতে হবে।
কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম ডাউনলোড লিংক:- PDF Download
Krishak Bandhu Verification Form PDF Download Link:- Download Now

