এএনএম, জিএনএম পাশ করেছেন? বীরভূমের স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

এএনএম, জিএনএম পাশ করা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বীরভূম জেলার রামপুরহাট স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সমিতি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জেলার অধীনস্থ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান) পদে চুক্তির ভিত্তিতে মোট ৩ জনকে নিয়োগ করা হবে। ন্যাশনাল হেলথ মিশনের অধীনে এক্সভি-এফসি হেলথ গ্রান্টস এবং ন্যাশনাল আরবান হেলথ মিশন প্রকল্পে এই নিয়োগ হবে। এর মধ্যে এক্সভি-এফসি হেলথ গ্রান্টস প্রকল্পে ১ টি এবং ন্যাশনাল আরবান হেলথ মিশন প্রকল্পে ২ টি শূন্যপদ রয়েছে।
নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১৩ হাজার টাকা বেতন পাবেন।

কারা আবেদন করতে পারবে?

শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম অথবা জিএনএম কোর্স পাশ করতে হবে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে। প্রার্থীকে বাংলা ভাষায় দক্ষ হতে হবে এবং বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।


এছাড়াও প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের অনলাইন নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে (https://hr.wbhealth.gov.in/) যেতে হবে। সেখানে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র পূরণ করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দিতে হবে। জেনারেল শ্রেণির প্রার্থীদের জন্য আবেদনমূল্য ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ৫০ টাকা। টাকা জমা দেওয়ার পর আবার লগইন করে চূড়ান্ত আবেদনপত্র জমা দিতে হবে।

অনলাইনে আবেদন শুরু ১৩ নভেম্বর ২০২৬ থেকে। নাম আবেদনের জমা দেওয়ার শেষ দিন ২৩ নভেম্বর ২০২৬।


বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এএনএম অথবা জিএনএম পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। সেই তালিকা অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে।

Notification Download Link:- PDF Download 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।