আজ সোমবার, ৪ মে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজই জানা যাবে আগামী ৫ বছর বাংলার ক্ষমতা কার হাতে থাকছে। আজ৷ সকাল ৮টা থেকে রাজ্যের ৭৭টি কেন্দ্রে একযোগে শুরু হচ্ছে ভোট গণনা। টিভি চ্যানেলের ভিড় বা অতিরঞ্জিত খবরের অপেক্ষায় না থেকে, আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করেই সবার আগে নির্ভুল রেজাল্ট জেনে নিতে পারেন।
প্রথমে আপনার ফোনের ব্রাউজারে গিয়ে https://voters.eci.gov.in/ ওয়েবসাইটটি ওপেন করুন। এরপর নিচের দিকে স্ক্রল করলে ‘Election Results’ লেখা দেখতে পাবেন। সেখানে থাকা ‘View Results’ অপশনে ক্লিক করলেই আপনার বিধানসভা কেন্দ্রের পছন্দের প্রার্থীর লাইভ রেজাল্ট সরাসরি আপনার স্ক্রিনে চলে আসবে।
এছাড়াও ইসিআই নেট (ECI Net) অ্যাপের মাধ্যমে দেখতে পারেন, এরজন্য আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করলেই হোম স্ক্রিন দেখতে পাবেন। এরপর উপরের দিকে থাকা ‘Conduct of Election’ অপশনে ক্লিক করুন। সেখানে ‘Current Election’ অপশনে গেলেই পেয়ে যাবেন ‘Election Result’। এরপর ‘General Election Assembly’-তে ক্লিক করলেই প্রতি মুহূর্তের লাইভ আপডেট আপনার মুঠোয় চলে আসবে।
গণনা প্রক্রিয়া স্বচ্ছ রাখতে কমিশন প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা ও বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে। বড় কোনো সমস্যা না হলে আজ বিকেলের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে রাজ্যের নতুন সরকার গঠনের ছবি। তবে মনে রাখবেন, দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে আজ গণনা হচ্ছে না; সেখানে ২৪ মে ফলাফল ঘোষণা করা হবে।
Vote Result In West Bengal 2026 Check Link: Click Now

