West Bengal Madhyamik Results 2026 Check: অপেক্ষার অবসান! আজ ৮ মে, শুক্রবার প্রকাশ হতে চলেছে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৬। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগেই জানানো হয়েছে, সকাল ৯টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে। এরপর নির্দিষ্ট ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন।
এরপর পরীক্ষার্থীরা নিজেদের মোবাইল ফোন, কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে সকাল ১০টা ১৫ মিনিট থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবেন। তাহলে দেখে নিন, কোন কোন পোর্টাল থেকে মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবং কীভাবে অনলাইনে রেজাল্ট চেক করবেন — তার সম্পূর্ণ ধাপে ধাপে বিস্তারিত তুলে ধরা হয়েছে আজকের প্রতিবেদনে।
উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের পরীক্ষায় মোট ৯,৭১,৩৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৪,২৬,৭৩৩ জন এবং ছাত্রীর সংখ্যা ৫,৪৪,৬০৬ জন। পাশাপাশি, এ বছর মাধ্যমিক পরীক্ষায় একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও অংশ নিয়েছেন।
আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। পাশাপাশি, আজই সকাল ১০টা ৩০ মিনিটের পর থেকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।

মাধ্যমিক রেজাল্ট ২০২৬ অনলাইনে চেক করার জন্য প্রয়োজন হবে পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর এবং অ্যাডমিটে উল্লেখিত জন্মতারিখ। এই তথ্যগুলির মাধ্যমেই পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল ও প্রাপ্ত নম্বর জানতে পারবেন।
মাধ্যমিক রেজাল্ট ২০২৬ কিভাবে দেখবেন অনলাইনে দেখুন সম্পূর্ণ পদ্ধতি – Madhyamik Result 2026 Check West Bengal – How To See Madhyamik Result 2026 Online Step By Step
১) সর্বপ্রথম আপনাকে নিচে উল্লেখিত লিংকের মধ্যে যেকোনো একটি লিংকে ক্লিক করতে হবে। একসাথে প্রচুর শিক্ষার্থীরা অনলাইনে রেজাল্ট দেখায় সার্ভার ডাউন হতে পারে, তাই নিচে উল্লেখিত বিকল্প লিংক গুলোও দেখতে পারেন।
২) এরপর পরবর্তী পেজে মাধ্যমিকের রোল নম্বর ও জন্ম তারিখ উল্লেখ করে রেজাল্ট দেখে নিন। এরপর দেখুন আপনার প্রাপ্ত নম্বর বিষয় ভিত্তিক।
★ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ চেক লিংক – ক্লিক করুন ১
★ Madhyamik Result 2026 Check Link:– Click Now 2
★ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ অনলাইন চেক লিংক – ক্লিক করুন ৩
★ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ কিভাবে দেখবো – চেক লিংক ৪
★ Madhyamik Result 2026 Website West Bengal: Click Now 5
★ West Bengal Madhyamik Result 2026 Online Check Link: Click Now 6

