Jamia Millia Islamia Recruitment 2026: বিভিন্ন বিভাগে শিক্ষক হওয়ার দারুণ সুযোগ, আজই আবেদন করুন।

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনি কি শিক্ষকতা করার স্বপ্ন দেখছেন? তবে আপনার জন্য একটি দারুণ সুযোগ নিয়ে এসেছে দিল্লির স্বনামধন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Millia Islamia)।  সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি তাদের বিভিন্ন বিভাগ ও সেন্টারের জন্য চুক্তভিত্তিক সহকারী অধ্যাপক (Assistant Professor) এবং অতিথি শিক্ষক (Guest Faculty) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এরজন্য প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে।  যদিও ফি জমা দেওয়ার প্রক্রিয়াটি অনলাইন মোডে সম্পন্ন করতে হবে, তবে মূল আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগ বা সেন্টারে সরাসরি জমা দিতে হবে।  ইতিমধ্যে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগে পৌঁছে দিতে হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, ম্যানেজমেন্ট, ফাইন আর্টস, ল, আর্কিটেকচার এবং লাইফ সায়েন্স সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে চুক্তভিত্তিক সহকারী অধ্যাপক এবং অতিথি শিক্ষক নিয়োগ করবে।

শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদে সেই বিষয়ে ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।  এছাড়া ইউজিসি (UGC) বা সিএসআইআর (CSIR) নির্দেশিকা অনুযায়ী নেট (NET/SLET/SET) পাশ অথবা পিএইচডি (Ph.D) ডিগ্রি থাকা বাধ্যতামূলক, কিছু বিশেষ পদের ক্ষেত্রে প্রয়োজন পড়বে না।  পদভেদে ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ক্ষেত্রে বিই/বিটেক ও এমই/এমটেক ডিগ্রির থাকা লাগবে।

বেতন স্কেল: চুক্তভিত্তিক সহকারী অধ্যাপক পদের জন্য একাডেমিক পে লেভেল ১০ অনুযায়ী বেতন এবং ডিএ (DA) দেবে।  পাশাপশি অতিথি শিক্ষকদের জন্য মাসিক বেতন ৫০,০০০ টাকা।

নিয়োগ পদ্ধতি: আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে উত্তীর্ণ হলে নিয়োগ দেবে।

কিভাবে আবেদন করতে হবে
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://jmi.ac.in থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি এবং নির্ধারিত আবেদনপত্রের ফর্মটি ডাউনলোড করে নিতে হবে।  এরপর আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং প্রতিটি পদের জন্য আলাদা আলাদা আবেদনপত্র জমা দিতে হবে।  আবেদন করতে গেলে আপনাকে আবেদন ফি দিতে হবে। সহকারী অধ্যাপক (চুক্তভিত্তিক) পদের জন্য ৫০০ টাকা এবং অতিথি শিক্ষক পদের জন্য ৩০০ টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন ফি রসিদ ও আবেদন পত্র একসঙ্গে করে আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মূল ঠিকানা জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Millia Islamia), জামিয়া নগর, নতুন দিল্লি – ১১০০২৫ উক্ত বিভাগে জমা করতে হবে।  এছাড়া, আবেদন করার পূর্বে বিস্তারিত বিজ্ঞপ্তিটি একবার অবশ্যই পড়ে দেখবেন।

Jamia Millia Islamia Assistant Professor Recruitment 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।