আপনি কি ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY)-এর আবেদনকারীর যাচাইকরণ ফর্ম পূরণ করে জমা দিয়েছেন? তাহলে এখন অনলাইনে রেশন কার্ড নম্বর অথবা আধার কার্ড নম্বর ব্যবহার করে সহজেই দেখে নিতে পারবেন আপনার আয়ুষ্মান কার্ড Issued বা Approved হয়েছে কি না। শুধু তাই নয়, আবেদন যাচাইকরণের প্রতিটি ধাপ (Verification Status) কোন পর্যায়ে রয়েছে, সেটিও অনলাইনে সহজেই চেক করতে পারবেন।
আপনার কাছে যদি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY)-এর অধীনে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড (Ayushman Card) থাকে, তাহলে এই কার্ডের মাধ্যমে প্রতি বছর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে পারবেন। আয়ুষ্মান কার্ড ব্যবহার করে ভারতের প্রায় ৩০,০০০-এর বেশি তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে নগদহীন (Cashless) চিকিৎসা করানো যায়।
আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন স্ট্যাটাস কীভাবে চেক করবেন? আপনার Ayushman Card Approved হয়েছে কি না বা আবেদনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা কীভাবে অনলাইনে যাচাই করবেন? এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে খুব সহজেই Ayushman Bharat Beneficiary Status চেক করতে পারবেন। এছাড়াও, কার্ড অনুমোদিত (Approved) হয়ে গেলে অনলাইন থেকেই Ayushman Bharat Card ডাউনলোড করার সম্পূর্ণ পদ্ধতিও এখানে জানতে পারবেন।
Ayushman Beneficiary Status Check & Ayushman Card Download Online (West Bengal 2026) – Step by Step
১) সর্বপ্রথম PMJAY Beneficiary Portal-এ প্রবেশ করুন। নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে যেতে পারবেন।
২) হোম পেজে Login as থেকে Beneficiary অপশন নির্বাচন করুন। এরপর Captcha Code লিখে একটি সক্রিয় মোবাইল নম্বর দিন এবং OTP Verification সম্পন্ন করে লগইন করুন।
৩) লগইন করার পর Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana-এর নিচে নিচের তথ্যগুলো নির্বাচন করুন—
Scheme: PMJAY
State: West Bengal
Sub Scheme: PMJAY
District: আপনার জেলা
Search By: Ration Card / Aadhaar Card
এরপর নির্বাচিত রেশন কার্ড বা আধার কার্ড নম্বর লিখুন, Captcha Code পূরণ করে Search বাটনে ক্লিক করুন।

৪) সার্চ করার পর আপনার PMJAY Family ID নম্বর দেখাবে। পাশাপাশি পরিবারের সকল সদস্যের নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যও দেখতে পারবেন।
৫) যেসব সদস্যের PMJAY Ayushman Card অনুমোদিত (Approved) হয়েছে, তাদের নামের পাশে Action অপশনে Download বাটন দেখতে পাবেন। এছাড়া eKYC Status থেকে eKYC সম্পন্ন হয়েছে কি না তা জানা যাবে। একই সঙ্গে Card Status অপশন থেকে আবেদনটি Pending, Verified, Approved, Rejected অথবা অন্য কোনো পর্যায়ে রয়েছে কিনা, সেটিও সহজেই যাচাই করতে পারবেন।
Ayushman Card Beneficiary Poratl Link:- Check Now
Ayushman Card Download Link:- Check Now
Ayushman Bharat Card Status Check Link:- Click Now

