Annapurna Yojana 2026: অন্নপূর্ণা প্রকল্পে অনলাইন আবেদন, আবেদন স্ট্যাটাস চেক ও ভুল সংশোধন করবেন কীভাবে?

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করার শেষ তারিখ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।  তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে যেসব মহিলা অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করবেন এবং যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তাঁদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে প্রদান করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

যেসব যোগ্য মহিলা এখনো অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করেননি, তাঁরা আগামী ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।  নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইন অথবা অফলাইন—যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করা যাবে।

সরকারি নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারী যোগ্য সকল মহিলাকে অন্নপূর্ণা প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হবে।  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সভা ও সাংবাদিক সম্মেলনে বারবার আবেদন শেষ হওয়ার আগেই যোগ্য মহিলাদের আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

৮ জুলাই ২০২৬ নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্নপূর্ণা প্রকল্পের পর্যালোচনা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে।  বৈঠকে অন্নপূর্ণা প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, আবেদনপত্রে কোনো ভুল থাকলে তা কীভাবে সংশোধন করা যাবে, এবং আবেদন যাচাই-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কারা আপাতত অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য নন

  • অঙ্গনওয়াড়ি কর্মী (AWW)
  • অঙ্গনওয়াড়ি সহায়িকা (AWH)
  • আশা কর্মী
  • সিভিক ভলান্টিয়ার
  • প্যারা শিক্ষক ইত্যাদি।

যেহেতু এরা সরকারি ক্ষেত্রে কর্মরত এবং প্রতি মাসে ভাতা বা পারিশ্রমিক পান, তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাঁদের আবেদন অনুমোদন করা হবে না।

সরকারি কর্মচারী, পেনশনভোগী বা আয়কর প্রদানকারী ব্যক্তির পরিবারের মহিলা সদস্যরা অন্নপূর্ণা প্রকল্পে সুবিধা পাবেন? আবেদন করলে কী হবে?

বর্তমান অবস্থায় এই ধরনের পরিবারের আবেদন অনুমোদিত তালিকায় না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  অর্থাৎ আপনার পরিবারে যদি আপনার স্বামী কিংবা আপনার বাবা বা আপনার শ্বশুর সরকারি চাকরি করে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।  এছাড়াও যদি তাঁরা পেনশন পেয়ে থাকে কিংবা আয়কর প্রদানকারী একজন সদস্য হয়ে থাকে, তাহলেও এই প্রকল্পের সুবিধা পাবেন না সেই পরিবার।  তবে প্রকৃত দরিদ্র ও যোগ্য মহিলাদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এ বিষয়ে পরে আলাদা ব্যাখ্যা জারি করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।

অন্নপূর্ণা প্রকল্পে আবেদনের ভুল সংশোধন – Annapurna Yojana Correction Process. Annapurna Yojana Edit Option

আবেদনকারীর নামের ছোটখাটো ভুল, আধার নম্বর বা আধার সংক্রান্ত তথ্য সংশোধনের জন্য Edit অপশন চালু থাকবে।  তবে এই সুবিধা Enquiry Officer এবং Verifier স্তরে থাকবে।  যেসকল আবেদনকারীর আবেদন ভুল হয়েছে, তাদের নিকটবর্তী বিডিও অফিসে কিংবা আশা কর্মী, ICDS কর্মী কিংবা BLO (যারা কাজ করেছেন অন্নপূর্ণা যোজনায়) এর সঙ্গে যোগাযোগ করতে হবে।  কেননা, এখনো আবেদনকারীদের জন্য Edit অপশন দেওয়া হয়নি। ভুল সংশোধন করার জন্য নিকটবর্তী অফিসে যোগাযোগ করতে হবে আবেদনকারীদের।

অন্নপূর্ণা প্রকল্পে অনলাইন আবেদন করার পদ্ধতি (Annapurna Yojana Online Apply Process 2026)

ধাপ ১: প্রথমে অন্নপূর্ণা প্রকল্পের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।  চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।

ধাপ ২: হোম পেজে Citizen / Family Login বিভাগের Access Citizen Portal অপশনে ক্লিক করুন।

ধাপ ৩: পরবর্তী পেজে নিজের জেলা, মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড সঠিকভাবে লিখে OTP ভেরিফিকেশন সম্পন্ন করে লগইন করুন।

ধাপ ৪: লগইন করার পর পরিবারের সকল সদস্যের প্রয়োজনীয় তথ্য, যেমন নাম, আধার নম্বর এবং ভোটার কার্ড থাকলে তার নম্বর সঠিকভাবে পূরণ করুন।  এরপর প্রয়োজনীয় নথিপত্র (Documents) আপলোড করে আবেদনপত্র সম্পূর্ণ করে Submit বাটনে ক্লিক করুন।

ধাপ ৫: আবেদন সফলভাবে সম্পন্ন হলে একটি Application Number (আবেদন নম্বর) তৈরি হবে।  ভবিষ্যতের প্রয়োজনের জন্য আবেদনপত্রটি ডাউনলোড বা প্রিন্ট করে সংরক্ষণ করুন।  অনলাইনে আবেদন সম্পন্ন করার পর সাধারণত আলাদা করে কোনো অফিসে গিয়ে নথি জমা দেওয়ার প্রয়োজন হয় না।  তবে প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তর যাচাইয়ের জন্য আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করতে পারে।

Annapurna Yojana Online Apply Link – অন্নপূর্ণা প্রকল্প অনলাইন আবেদন লিংক- Apply Now 

অন্নপূর্ণা প্রকল্পের আবেদন স্ট্যাটাস চেক করার পদ্ধতি (Annapurna Yojana Status Check 2026)

ধাপ ১: প্রথমে অন্নপূর্ণা প্রকল্পের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।  চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।

ধাপ ২: হোম পেজে থাকা Citizen / Family Login অপশনের Access Citizen Portal-এ ক্লিক করুন।

ধাপ ৩: পরবর্তী পেজে অনলাইনে আবেদন করার সময় ব্যবহৃত রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা অফলাইনে আবেদন করলে আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বর, জেলা এবং ক্যাপচা কোড লিখুন। এরপর OTP যাচাই করে লগইন করুন।

ধাপ ৪: লগইন করার পর আপনার আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন।  সেখানে আবেদনটি Submitted, Under Enquiry, Pending, Rejected অথবা Approved—কোন অবস্থায় রয়েছে তা প্রদর্শিত হবে।

ধাপ ৫: আবেদন Approved হলে এবং সমস্ত যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে প্রকল্পের আর্থিক সহায়তার টাকা DBT-সংযুক্ত (Direct Benefit Transfer) ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে।

Annapurna Yojana Status Check Link / অন্নপূর্ণা স্ট্যাটাস চেক লিংকCheck Now 

Annapurna Yojana Website Link:- Click Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।