আপনার বাড়িতে কি LPG গ্যাস কানেকশন রয়েছে? তাহলে এই আপডেটটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৬ আগস্টের মধ্যে সমস্ত LPG গ্রাহককে তাঁদের গ্যাস কানেকশনের সঙ্গে e-KYC সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে e-KYC না করলে LPG ভর্তুকির টাকা (Subsidy) বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও ভবিষ্যতে গ্যাস বুকিংয়ে সমস্যা হতে পারে এবং অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার কিনতে হতে পারে।
আপনার পরিবারের HP Gas, Indane বা Bharat Gas—যে কোম্পানিরই LPG গ্যাস কানেকশন থাকুক না কেন, এখন বাড়িতে বসেই e-KYC সম্পন্ন করতে পারবেন। এর জন্য আপনাকে আর গ্যাস এজেন্সি বা অফিসে যেতে হবে না।
প্রতিটি গ্যাস কোম্পানির নিজস্ব মোবাইল অ্যাপ রয়েছে। সেই অ্যাপের মাধ্যমেই সম্পূর্ণ বিনামূল্যে LPG গ্যাস কানেকশনের e-KYC করা সম্ভব। আজকের এই প্রতিবেদনে ধাপে ধাপে e-KYC করার সম্পূর্ণ প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের দারিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে গ্যাসের সংযোগ দিতে ২০১৬ সালের মে মাসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) প্রকল্প চালু করেন। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল গরিব পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি (গ্যাস) সংযোগ দেওয়া, যাতে তারা কাঠ বা গোবরের বদলে গ্যাসে রান্না করতে পারেন। এর ফলে রান্নার ধোঁয়া কমবে, স্বাস্থ্য ভালো থাকবে, পরিবেশের ক্ষতি কম হবে এবং মহিলাদের জীবন আরও সহজ ও নিরাপদ হবে।
২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত দেশে মোট ৩২.৯৪ কোটি পরিবার এলপিজি (রান্নার গ্যাস) ব্যবহার করছে। এর মধ্যে ১০.৩৩ কোটি পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সংযোগ পেয়েছে। এতদিন উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকি পেতেন গ্রাহকেরা বাৎসরিক ৯ টি সিলিন্ডারে। যদিও ২০১৬ সালে চালু হওয়া এই প্রকল্পে মাধ্যমে গ্রাহকেরা বছরে ১২ টি সিলিন্ডার কেনার উপরেই ভর্তুকি পেতেন, পরে তা কমিয়ে ৯ টি করা হয়েছে। তবে এখন থেকে বছরে ৯ টি নয়, গ্রাহকেরা বছরে ৪ টি সিলিন্ডারের উপর ভর্তুকি পাবেন যাদের উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস কানেকশন রয়েছে।
আপনার পরিবারে যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-এর আওতায় LPG গ্যাস সংযোগ থাকে এবং এখনও LPG Gas e-KYC সম্পন্ন না করে থাকেন, তাহলে আপনার DBT-লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে LPG ভর্তুকির (Subsidy) টাকা আসা বন্ধ হয়ে যাবে। তাই আর দেরি না করে দেখে নিন, কীভাবে বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে ধাপে ধাপে (Step by Step) LPG Gas e-KYC সম্পন্ন করবেন। আজকের এই প্রতিবেদনে পুরো প্রক্রিয়াটি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
কিভাবে LPG Gas e-KYC করবেন? LPG Gas eKYC Online Step By Step – HP / Indane / Bharat
১) সর্বপ্রথম ইন্ডিয়ান অয়েল (Indian Oil) গ্রাহকদের প্লে স্টোর থেকে IndianOil One অ্যাপ, ভারত গ্যাস (Bharat Gas/BPCL) গ্রাহকদের HelloBPCL for Business অ্যাপ। আর অপরদিকে HP Gas গ্রাহকদের HP Pay অ্যাপ ডাউনলোড করতে হবে। এর পাশাপাশি Aadhaar Face Rd App ও ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে – সকল অ্যাপ Download লিংক নিচে দেওয়া হয়েছে।
২) এরপর আপনার গ্যাস কোম্পানির (HP/Indane/Bhrat) অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করে ওপেন করুন। পরবর্তী পেজে রেজিস্ট্রার মোবাইল নম্বর, Consumer No, LPG Id দিয়ে লগইন করুন।
৩) এরপর হোম পেজে থাকা e-KYC কিংবা সার্চে e-KYC লিখে সার্চ করে, নির্দিষ্ট অপশনে ক্লিক করে ফেস অথেনটিকেশন সম্পন্ন করে e-KYC সম্পন্ন করুন। এছাড়াও নিকটবর্তী গ্যাস এজেন্সি বা ডিস্ট্রিবিউটার অফিসে গিয়েও e-KYC করতে পারবেন।
Bhrat Gas – HelloBPCL App Download Link: Download Now
Bhrat Gas – HelloBPCL For Business App Download Link:- Download Now
IndianOil One App Download Link:- Download Now
HP Pay App Download Link:- Download Now
Aadhaar Face Rd App Download Link:- Download Now

