PMFBY 2026: পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রাজ্যে ২০২৬ খরিফ মরশুমের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনারর (Pradhan Mantri Fasal Bima Yojana বা PMFBY)অনলাইন রেজিষ্ট্রেশন শুরু হলো। এই প্রকল্পের আওতায় কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, রোগ-পোকা বা অন্যান্য নির্দিষ্ট কারণে ফসলের ক্ষতি হলে বিমা সুরক্ষা পাওয়ার সুযোগ পেয়ে থাকেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি খরিফ ২০২৬ মরশুমে PMFBY-তে নাম নথিভুক্ত করার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬। ফলে যোগ্য কৃষকেরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় অনলাইন নাম রেজিষ্ট্রেশন করতে পারবেন।
PMFBY কী?
প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা হল কেন্দ্রীয় সরকারের ফসল বিমা প্রকল্প। এর মূল উদ্দেশ্য হল প্রাকৃতিক দুর্যোগ বা নির্দিষ্ট ঝুঁকির কারণে ফসলের ক্ষতি হলে কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়া। পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, Kharif 2026 থেকে রাজ্যে PMFBY বাস্তবায়ন করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে PMFBY 2026-এর আবেদন শেষ কবে?
২০২৬ খরিফ মরশুমের জন্য PMFBY-তে আবেদন করার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬।
কোন কোন কৃষক PMFBY-তে আবেদন করতে পারবেন?
PMFBY-এর আওতায় আসতে পারেন নির্দিষ্ট নিয়ম ও নথি পূরণ সাপেক্ষে নিজস্ব জমির মালিকের পাশাপাশি বর্গাদার/শেয়ারক্রপার এবং টেন্যান্ট কৃষকরাও আবেদন করতে পারেন।
PMFBY Registration করতে কী কী লাগবে?
- আধার কার্ড
- আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর
- ব্যাংক অ্যাকাউন্টের তথ্য/ব্যাংক পাসবুক
- জমির নথি
- জমির দাগ/খতিয়ান সংক্রান্ত তথ্য
- চাষ করা ফসলের তথ্য
- প্রয়োজন অনুযায়ী অন্যান্য নথি
- বর্গাদার বা টেন্যান্ট কৃষকদের ক্ষেত্রে অতিরিক্ত প্রমাণপত্র প্রয়োজন হতে পারে।
কোথায় PMFBY Registration করা যাবে?
পশ্চিমবঙ্গে PMFBY-এর enrolment নির্ধারিত CSC, ব্যাংক, PACS এবং অন্যান্য অনুমোদিত enrolment centre-এর মাধ্যমে করতে পারবেন। এছাড়াও কৃষকেরা PMFBY পোর্টাল ও Crop Insurance মোবাইল App এর মাধ্যমে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় রেজিষ্ট্রেশন করতে পারবেন।
PMFBY Registration কীভাবে করবেন?
Step 1: PMFBY মোবাইল App – Crop Insurance প্লে স্টোর থেকে ডাউনলোড করুন।
Step 2: এরপর App খুলে মোবাইল নম্বর বসিয়ে লগইন করুন। এরপর নিজের নাম, ব্যাংকের পাশবই, Aadhaar এবং অন্যান্য প্রয়োজনীয় নথি দিন।
Step 3: রাজ্য হিসেবে West Bengal নির্বাচন করুন।
Step 4: নিজের জেলা, ব্লক এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য নির্বাচন করুন।
Step 5: যে ফসলের জন্য বিমা করতে চান, সেই ফসলের তথ্য দিন।
Step 6: জমির পরিমাণ ও জমি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
Step 7: ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করুন।
Step 8: প্রযোজ্য Premium-এর পরিমাণ যাচাই করুন।
Step 9: সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে আবেদন Submit করুন ও পেমেন্ট করুন।
Step 10: আবেদন সম্পূর্ণ হওয়ার পরে Acknowledgement/Receipt/Application Number অবশ্যই সংগ্রহ করে রাখুন।
Pradhan Mantri Fasal Bima Yojana Registration Mobile App Download Link:- Download Now
Pradhan Mantri Fasal Bima Yojana Website Link:- Click Now

