চাকরিপ্রার্থীদের জন্য ভারতীয় রেলের তরফ থেকে চলেছে বড় সুসংবাদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRBs) প্যারামেডিক্যালে বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এবার বিভিন্ন জোনে মোট ৫৯০টি শূন্যপদে যোগ্য ও দক্ষ কর্মী নিয়োগ করবে। নার্সিং, ফার্মেসি, এক্স-রে টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ECG, ডায়ালিসিস, অপটোমেট্রি সহ বিভিন্ন বিভাগে যারা ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর থেকে এবং আবেদন চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।
কোন কোন পদে নিয়োগ হবে?
রেলওয়ের এই নিয়োগ মাধ্যমে নিচের পদগুলোতে নিয়োগ করবে।
1. নার্সিং সুপারিন্টেনডেন্ট (Nursing Superintendent)
2. ডায়ালিসিস টেকনিশিয়ান (Dialysis Technician)
3. হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড-II (Health & Malaria Inspector Gr II)
4. অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট (Audiologist & Speech Therapist)
5. ফার্মাসিস্ট (Entry Grade) (Pharmacist)
6. রেডিওগ্রাফার / এক্স-রে টেকনিশিয়ান (Radiographer X-Ray Technician)
7. ইসিজি টেকনিশিয়ান (ECG Technician)
8. অপটোমেট্রিস্ট (Optometrist)
9. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড-II (Lab Assistant Gr. II)
রেডিওগ্রাফার / এক্স-রে টেকনিশিয়ান (Radiographer):
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পাস করতে হবে এবং সাথে রেডিওগ্রাফি বা এক্স-রে টেকনোলজিতে ডিপ্লোমা বা বিএসসি ডিগ্রি থাকতে হবে।
পদসংখ্যা: ২৫
বয়সসীমা: ১৯ থেকে ৩৩ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।
বেতন স্কেল: ২৯ হাজার ২০০ টাকা।
নার্সিং সুপারিন্টেনডেন্ট (Nursing Superintendent):
এই পদের জন্য প্রার্থীকে নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে B.Sc Nursing পাশ করতে হবে। এছাড়াও ৩ বছরের General Nursing and Midwifery (GNM) কোর্স পাশ করলেও আবেদন করা যাবে।
পদসংখ্যা: ৩৬৫
বয়সসীমা: ২০ থেকে ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।
বেতন স্কেল: ৪৪,৯০০
ফার্মাসিস্ট (Pharmacist):
এই পদের জন্য প্রার্থীকে বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি ফার্মেসিতে ডিপ্লোমা (D.Pharm) অথবা ডিগ্রি (B.Pharm) থাকতে হবে। আবেদনকারীর নাম রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে নথিভুক্ত থাকা লাগবে।
পদসংখ্যা: ১১৮
বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর।
বেতন স্কেল: ২৯,২০০
হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর (Health & Malaria Inspector):
পদসংখ্যা: ৪৩
এই পদের জন্য রসায়ন বিষয়-সহ B.Sc পাশ করতে হবে। এর পাশাপাশি Health Inspector বা Sanitary Inspector কোর্সের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
বেতন স্কেল: ৩৫,৪০০ টাকা।
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২ (Laboratory Assistant Grade-II):
পদসংখ্যা: ৩১
আবেদনকারীকে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা (DMLT) থাকতে হবে। বিএসসি মেডিকেল ল্যাবরেটরি থাকলেও আবেদন করা যাবে।
বেতন স্কেল: ২১,৭০০ টাকা
বয়সসীমা: এই পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছর।
ইসিজি টেকনিশিয়ান (ECG Technician):
এই পদের জন্য বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে।
পদসংখ্যা: ৪
বয়সসীমা: প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
বেতন স্কেল: ২৫,৫০০ টাকা।
ডায়ালিসিস টেকনিশিয়ান (Dialysis Technician):
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বিজ্ঞান শাখায় B.Sc পাশ হতে হবে এবং সাথে হিমোডায়ালাইসিসে (Haemodialysis) ডিপ্লোমা থাকতে হবে। অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হিমোডায়ালাইসিস ওয়ার্কে ২ বছরের ইন-হাউস ট্রেনিং বা অভিজ্ঞতা থাকতে হবে। (B.Sc in Dialysis Techniques / Technology / Renal Dialysis ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন)।
পদসংখ্যা: ১ টি
বয়সসীমা: ২০ থেকে ৩৩ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।
বেতন স্কেল: ৩৫,৪০০ টাকা।
অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট (Audiologist & Speech Therapist):
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে অডিওলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিতে ব্যাচেলর ডিগ্রি (BASLP) পাশ করতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর নাম রিহ্যাবিলিটেশন কাউন্সিল অব ইন্ডিয়া (RCI)-তে রেজিস্ট্রেশন থাকতে হবে।
পদসংখ্যা: ১ টি
বয়সসীমা: ২১ থেকে ৩০ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।
বেতন স্কেল: ৩৫,৪০০ টাকা।
অপটোমেট্রিস্ট (Optometrist):
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বি.এসসি ইন অপটোমেট্রি (B.Sc. in Optometry) পাশ করতে হবে অথবা অফথালমিক টেকনিশিয়ানে (Ophthalmic Technician) ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
পদসংখ্যা: ২ টি
বয়সসীমা: ১৮ থেকে ৩৩ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।
বেতন স্কেল: ২৫,৫০০ টাকা।
কিভাবে আবেদন করবেন?
আবেদন করতে হলে রেলওয়ের অফিশিয়াল পোর্টাল www.rrbapply.gov.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি:
এই নিয়োগে প্রথমে প্রার্থীদের একটি অনলাইন পরীক্ষা (CBT) দিতে হবে। পরীক্ষাটি হবে মোট ১০০ নম্বরের, যেখানে ১০০টি প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় ৯০ মিনিট।
এর মধ্যে ৭০ নম্বরের প্রশ্ন থাকবে যে পদের জন্য আবেদন করবেন, সেই বিষয়ের উপর। বাকি ৩০ নম্বরের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস ১০, জেনারেল সায়েন্স ১০ এবং অঙ্ক ও রিজনিং ১০ নম্বর থাকবে।
কোনও প্রশ্নের উত্তর ভুল হলে ১/৩ নম্বর কেটে নেওয়া হবে।
অনলাইন পরীক্ষায় সফল হলে পরের ধাপে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র ভেরিফিকেশন করবে। এরপর রেলওয়ের হাসপাতালে মেডিকেল পরীক্ষা হবে। সব ধাপে সফল প্রার্থীদেরই শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া হবে।
আবেদন মূল্য:
জেনারেল ও OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। তবে তাঁরা CBT পরীক্ষায় বসলে রেলের নিয়ম অনুযায়ী ৪০০ টাকা ফেরত পাবে।
অন্যদিকে, SC, ST, PwBD এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা। CBT পরীক্ষায় বসলে এই পুরো ২৫০ টাকা ফেরত পাবে।
RRB PARAMEDICAL Recruitment Notification 2026: PDF Download
RRB Paramedical Recruitment Online Apply Link:- Apply Now
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
