রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) তরফে ১৯১টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৭ ধরনের পদে নিয়োগ করা হবে। ১৮ থেকে ৪০ বছর বয়সিরা পদ অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক প্রাথমিক বেতন ১৯,৯০০ টাকা থেকে ৪৪,৯০০ টাকা পর্যন্ত। আজ ৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে ।
কোন পদে কতজন নিয়োগ করা হবে?
Chief Law Assistant পদে ১৭ জন, Public Prosecutor পদে ২১ জন, Senior Publicity Inspector পদে ৮ জন, Junior Translator (Hindi) পদে ৭৯ জন, Staff and Welfare Inspector পদে ২৭ জন, Scientific Assistant (Training) পদে ৩ জন এবং Lab Assistant Grade III পদে ৩৬ জনকে নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গে কোথায় কত শূন্যপদ রয়েছে?
আরআরবি কলকাতার অধীনে মোট ৩১টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে পূর্ব রেলে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পদে ২টি, জুনিয়র ট্রান্সলেটর পদে ২৩টি এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ১টি শূন্যপদ রয়েছে। দক্ষিণ-পূর্ব রেলে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পদে ২টি শূন্যপদ রয়েছে। এছাড়া চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ২টি এবং জুনিয়র ট্রান্সলেটর পদে ১টি শূন্যপদ রয়েছে। অন্যদিকে, আরআরবি শিলিগুড়ির অধীনে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর পদে ৩টি এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ৫টি শূন্যপদ রয়েছে।
কারা আবেদন করতে পারবে? জানুন
Chief Law Assistant পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি আইনজীবী হিসেবে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে। তবে রেলের কর্মীরাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে এই পদে আবেদন করতে পারবেন।
Public Prosecutor পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রির পাশাপাশি আইনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও আইনজীবী হিসেবে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
Senior Publicity Inspector পদে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে Public Relations, Advertising, Journalism অথবা Mass Communication বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
Junior Translator (Hindi) পদে আবেদনের জন্য হিন্দি অথবা ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্দিষ্ট শর্ত অনুযায়ী অন্য বিষয়েও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এর পাশাপাশি হিন্দি থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদের স্বীকৃত ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে। বিকল্প হিসেবে কেন্দ্র বা রাজ্য সরকারের দপ্তরে অনুবাদের কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।
Staff and Welfare Inspector পদে আবেদনের জন্য স্নাতক ডিগ্রির পাশাপাশি Labour Welfare, Social Welfare, Labour Laws, Personnel Management অথবা Human Resource Management বিষয়ে নির্দিষ্ট ডিপ্লোমা বা উচ্চতর যোগ্যতা থাকতে হবে। এছাড়াও উল্লিখিত যোগ্যতাগুলির মধ্যে যে কোনও একটি থাকলেই আবেদন করা যাবে।
Scientific Assistant (Training) পদে আবেদনের জন্য Psychology বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বরসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। Industrial, Organisational অথবা Clinical Psychology বিষয়ে বিশেষ যোগ্যতা, কাউন্সেলিং সংক্রান্ত কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোর জ্ঞান থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অন্যদিকে, Lab Assistant Grade III পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় Physics এবং Chemistry বিষয় থাকতে হবে। অর্থাৎ, বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করা যোগ্য প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন।
বয়সসীমা কত থাকতে হবে?
Chief Law Assistant পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
Public Prosecutor পদে ১৮ থেকে ৩২ বছর।
Senior Publicity Inspector, Junior Translator এবং Staff and Welfare Inspector পদে ১৮ থেকে ৩৩ বছর।
Scientific Assistant (Training) পদে ১৮ থেকে ৩৫ বছর।
Lab Assistant Grade III পদে ১৮ থেকে ৩০ বছর বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC ও ST প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং OBC-NCL প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর বয়সের ছাড় রয়েছে। অন্যান্য সংরক্ষিত শ্রেণির জন্যও রয়েছে বয়সের ছাড়।
কত টাকা বেতন দেওয়া হবে?
পদ অনুযায়ী বেতন আলাদা। Chief Law Assistant এবং Public Prosecutor পদে নির্বাচিত প্রার্থীদের সপ্তম পে লেভেল অনুযায়ী মাসিক প্রাথমিক বেতন ৪৪,৯০০ টাকা।
Senior Publicity Inspector, Junior Translator, Staff and Welfare Inspector এবং Scientific Assistant (Training) পদে ষষ্ঠ পে লেভেল অনুযায়ী প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা।
অন্যদিকে, Lab Assistant Grade III পদে দ্বিতীয় পে লেভেল অনুযায়ী মাসিক প্রাথমিক বেতন ১৯,৯০০ টাকা। এছাড়াও বিভিন্ন ভাতাও পাওয়া যাবে।
আবেদন মূল্য কত করে দিতে হবে?
জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। তবে এই প্রার্থীরা কম্পিউটার বেসড টেস্টে (CBT) উপস্থিত হলে তাদের ৪০০ টাকা ফেরত দেবে । অন্যদিকে, এসসি, এসটি, প্রাক্তন সেনাকর্মী, PwBD, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির (EBC) প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা। তাঁরাও পরীক্ষায় উপস্থিত হলে আবেদনের ফি সম্পূর্ণ ফেরত পাবেন।
নিয়োগ পদ্ধতি:
এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের প্রথমে কম্পিউটার বেসড টেস্ট (CBT) নেওয়া হবে , এছাড়া প্রয়োজন অনুযায়ী ট্রান্সলেশন টেস্ট, ডকুমেন্ট ভেরিভেকশন এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করবে। CBT পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় ৯০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নম্বর কাটা হবে। Junior Translator পদের প্রার্থীদের CBT পরীক্ষার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায় অনুবাদের পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এরপর ডকুমেন্ট ভেরিভেকশন এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে তাদেরকে।
কবে পর্যন্ত আবেদন করা যাবে?
অনলাইনে আবেদন শুরু হয়েছে ৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ৪ ডিসেম্বর ২০২৬। ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন মূল্য জমা দেওয়ার শেষ দিন ৬ ডিসেম্বর। আবেদনপত্রে কোনও ভুল থাকলে ৭ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্দিষ্ট ফি দিয়ে সংশোধন করা যাবে।
কিভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
https://www.rrbapply.gov.in
Notification Download: https://rrb.indianrailways.gov.in/getdata?loc=kolkata&cenum=09/2026&category=Notification
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
