★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য চাকরির সুযোগ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সরকারি চাকরি থেকে অবসর নেওয়া কর্মীদের জন্য ফের কাজের সুযোগ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের অধীনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। এই দুই পদে মোট দুটি শূন্যপদ রয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শিলিগুড়ির অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের প্রকল্প আধিকারিক তথা জেলা কল্যাণ আধিকারিকের কার্যালয় থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি গত ২১ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশ করেছে।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে একটি শূন্যপদ রয়েছে। এই পদে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ২৮ হাজার টাকা মাসিক বেতন দেবে। অন্যদিকে, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদেও একটি শূন্যপদ রয়েছে। এই পদে নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ২৫ হাজার টাকা পাবে।

বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ অনুযায়ী ৬০ থেকে ৬৪ বছর।

আবেদন কীভাবে করবেন?

এই নিয়োগের জন্য কোনো অনলাইনে আবেদন করতে হবে না। যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তির শেষে দেওয়া আবেদনপত্র পূরণ করে ৩ অক্টোবর ২০২৬। সরাসরি ইন্টারভিউয়ের দিন নিয়ে গিয়ে জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, পিপিও এবং সরকারি চাকরির প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স করে তাতে নিজের স‌ই করা প্রতিলিপি নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্টসও ভেরিফিকেশনের জন্য সঙ্গে রাখতে হবে।

কীভাবে নিয়োগ হবে?

এই নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা হবে না। যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করবে। প্রার্থীদের নির্ধারিত দিনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টের সঙ্গে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ: ৩ অক্টোবর ২০২৬
রিপোর্টিংয়ের সময়: দুপুর ১২টা
স্থান: প্রকল্প আধিকারিক তথা জেলা কল্যাণ আধিকারিকের কার্যালয়, অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতর, শিবমন্দির, পোস্ট অফিস-কদমতলা, জেলা-দার্জিলিং, পিন-৭৩৪০১১।

বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, অবসর নেওয়ার সময় সমতুল্য অথবা তার চেয়ে উচ্চ পদে কর্মরত ছিলেন এমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাই এই নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও ইন্টারভিউয়ের জন্য নিদির্ষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে।

Notification Download Link:- Download Now 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।