শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির সুবর্ণ সুযোগ রাজ্যে। নিয়োগ করা হচ্ছে আনন্দধারা প্রকল্পে CRP-EP পদে যার সম্পূর্ণ নাম হলো কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন। দেখে নিন এই পদে আবেদন করার জন্যে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স কত থাকতে হবে, বেতন কত দেওয়া হবে,আবেদন কিভাবে করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে, বিস্তারিত আলোচনা করা হলে আজকের প্রতিবেদনে।
নিয়োগ করা হচ্ছে কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন পদে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ কিংবা স্নাতক পাশ থাকলেও আপনি এই পদের জন্যে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই স্মাট ফোন ব্যবহার করা জানতে হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন পদে আবেদন করার জন্যে বয়স থাকতে হবপ 25 থেকে 35 বছর বয়সের মধ্যে। বয়স হিসাব করা হবে 1লা মার্চ 2023 তারিখের নিরিখে।শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন পদে আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অফলাইনে, সঠিকভাবে আবেদন ফর্ম ফিলাপ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, ভোটার /আধার কার্ড এর ফটোকপি, সরকার স্বীকৃত সংস্থা দ্বারা প্রাপ্ত কমপক্ষে ছয় মাসের কম্পিউটার শংসাপত্র এর ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও পঞ্চায়েত স্বীকৃতস্থায়ী বসবাসের শংসাপত্র জমা দিতে হবে। এই আবেদন পত্র ব্লক আনন্দধারা অফিসের নির্দিষ্ট বক্সে জমা দিতে হবে। আবেদন করতে পারবেন 28/12/2023 তারিখ পর্যন্ত। আরও বিশদে জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।
Notification Download Link:- Click
Website Link:- Click
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
