কেন্দ্র সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মোটা বেতনে বিভিন্ন টেকনিক্যাল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল IGNOU, আবেদন করা যাবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) ২০২৬ সালের নতুন প্রশাসনিক বিজ্ঞপ্তির (Advt No. 69/2026/Admn.) মাধ্যমে বিভিন্ন টেকনিক্যাল পদে দক্ষ কর্মী নিয়োগের ঘোষণা করেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে এই টেকনিক্যাল স্টাফদের নিয়োগ করবে।
এরজন্য অনলাইন আবেদন শুরু হবে ৩ অক্টোবর ২০২৬, শেষ হবে ২ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডে।
মোট শূন্যপদ:
এই নিয়োগে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, টেকনিক্যাল ম্যানেজার এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। কাজের ক্ষেত্রের মধ্যে রয়েছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা LMS, নেটওয়ার্কিং, অ্যানিমেশন, গেম ডিজাইন, ভার্চুয়াল রিয়্যালিটি ও অগমেন্টেড রিয়্যালিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ৮টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে LMS এর জন্য ২টি, Networking এর জন্য ২টি, Animator-এর জন্য ১টি, Game Designer-এর জন্য ১টি, Virtual Reality/Augmented Reality Application Development-এর জন্য ১টি এবং Artificial Intelligence-এর জন্য ১টি পদ রয়েছে।
টেকনিক্যাল ম্যানেজার পদে মোট ৪টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে LMS, Networking, Virtual Reality/Augmented Reality Application Development এবং Artificial Intelligence—প্রতিটি ক্ষেত্রে ১টি করে পদ রয়েছে। এছাড়া Assistant Director পদে Networking-এর জন্য ১টি এবং LMS-এর জন্য ১টি, অর্থাৎ মোট ২টি পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
কারিগরি সহকারী (Technical Assistant) ও কারিগরি ব্যবস্থাপক (Technical Manager) পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি বা সংশ্লিষ্ট বিষয়ে বিই, বিটেক, এমএসসি অথবা এমসিএ ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। কারিগরি সহকারী পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের এবং কারিগরি ব্যবস্থাপক পদের জন্য অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। সহকারী অধিকর্তা (Assistant Director) পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রির পাশাপাশি অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। পদ অনুযায়ী শিক্ষাব্যবস্থা পরিচালন ব্যবস্থা, কম্পিউটার নেটওয়ার্ক, অ্যানিমেশন, গেম নির্মাণ, ভার্চুয়াল ও বর্ধিত বাস্তবতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল:
এসিস্ট্যান্ট ডিরেক্টর (Assistant Director): ১৫,৬০০–৩৯,১০০ টাকা, সপ্তম বেতন কমিশনের ১০ নম্বর স্তর (Level-10)।
টেকনিক্যাল ম্যানেজার (Technical Manager): ১৫,৬০০–৩৯,১০০ টাকা, সপ্তম বেতন কমিশনের ১০ নম্বর স্তর (Level-10)।
টেকনিক্যাল এসিস্ট্যান্ট (Technical Assistant): ৯,৩০০–৩৪,৮০০ টাকা, সপ্তম বেতন কমিশনের ৮ নম্বর স্তর (Level-8)।
বয়সসীমা: Assistant Director : সর্বোচ্চ ৪৮ বছর।
Technical Manager: সর্বোচ্চ ৪২ বছর।
Technical Assistant: সর্বোচ্চ ৩৭ বছর।
আবেদন মূল্য:
জেনারেল, ওবিসি ও ই ডাবলু এস শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১,০০০ টাকা। এস সি , এস টি, বিশেষভাবে সক্ষম, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৫০০ টাকা।
কীভাবে আবেদন করবেন?
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের (IGNOU) এই টেকনিক্যাল পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতি অবলম্বন করতে হবে। আগ্রহী প্রার্থীদের প্রথমে IGNOU-এর অফিশিয়াল নিয়োগ পোর্টাল বা মূল ওয়েবসাইট ignou.ac.in-এ যেতে হবে। সেখানে ‘Recruitment’ বা ‘Career’ সেকশনে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির (Advt No. 69/2026/Admn.) লিঙ্কে ক্লিক করতে হবে।
প্রথমে অনলাইনে আবেদন করে। এরপর আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে। এরপর সেই আবেদনপত্রে স্ই করে প্রয়োজনীয় নথির জেরক্স কপি সঙ্গে দিতে হবে। সব কাগজপত্র একটি খামে ভরে ১২ নভেম্বর ২০২৬-এর মধ্যে নিচের ঠিকানায় পৌঁছাতে হবে—
নিয়োগ শাখা, কক্ষ নম্বর ১৩, ব্লক নম্বর ৭, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, ময়দান গড়ি, নয়াদিল্লি–১১০০৬৮।
আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তি দেখে নিবেন – Notification Download
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
