জমির খতিয়ান (ROR Copy) ডাউনলোডে বড় সুখবর! এখন থেকে জমির পর্চা, খতিয়ান বা ROR কপি ডাউনলোড করতে আর কোনও টাকা লাগবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, জমির মালিকরা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে ROR Copy ও Plot Information ডাউনলোড করতে পারবেন।
তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে জমির খতিয়ান (ROR Copy PDF Download) ডাউনলোড করবেন। পাশাপাশি ROR ডাউনলোড করার জন্য ফর্মে কী কী তথ্য দিতে হবে এবং পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে কীভাবে সম্পন্ন করবেন, তার বিস্তারিত নির্দেশিকা আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
এখন থেকে অনলাইনে জমির পর্চা বা খতিয়ান (ROR Copy) ডাউনলোড করার পর ভূমি অফিসে গিয়ে আলাদা করে কোনও আধিকারিকের সিল বা স্বাক্ষর নেওয়ার প্রয়োজন নেই। কারণ, অনলাইনে প্রাপ্ত খতিয়ানটি একটি ডিজিটাল ROR Copy, যেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ডিজিটাল স্বাক্ষর (Digital Signature) সংযুক্ত থাকে। ফলে PDF আকারে ROR Copy ডাউনলোড করে প্রিন্ট নিলেই তা বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে ব্যবহার করা যাবে।
জমির পর্চা বা খতিয়ান অনলাইন ডাউনলোড পদ্ধতি (Porcha Download West Bengal | Land ROR Copy PDF Download)
১) প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের Banglarbhumi অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন। চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।
২) যদি আগে থেকেই Banglarbhumi পোর্টালে আপনার রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে Sign In-এ ক্লিক করুন। এরপর রেজিস্টার করা মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন এবং OTP ভেরিফিকেশন সম্পন্ন করুন।
৩) আর যদি আগে থেকে রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে Sign Up-এ ক্লিক করে নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে Sign In করে লগইন করুন।
৪) লগইন করার পর হোম পেজে Citizen Service-এ ক্লিক করুন। এরপর Service Delivery → ROR Request অপশনে যান।
৫) এবার ROR Copy-এর জন্য আবেদন ফর্মটি পূরণ করুন। প্রথমে জমির জেলা (District), ব্লক (Block) ও মৌজা (Mouza) নির্বাচন করুন। এরপর সংশ্লিষ্ট খতিয়ান নম্বর (Khatian Number) লিখুন। তারপর জমির মালিকের নাম ও ঠিকানা লিখে ক্যাপচা (Captcha) কোড পূরণ করে Submit করুন। আবেদন সফল হলে একটি ROR Request Number পাবেন।
৬) ভূমি দপ্তর থেকে আবেদনটি অনুমোদিত (Approved) হলে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি SMS পাঠানো হবে। এরপর আবার Citizen Service → Service Delivery → Signed ROR/PI/PLM Copy(s) অপশনে যান।
৭) সেখানে আপনার আবেদন করা এবং অনুমোদিত (Approved) হওয়া ROR Copy-এর তালিকা দেখতে পাবেন। View/Download-এ ক্লিক করে ROR Copy PDF ডাউনলোড করুন এবং প্রয়োজন অনুযায়ী প্রিন্ট করে ব্যবহার করুন।
দ্রষ্টব্য: আবেদন অনুমোদন হওয়ার পরই Signed ROR Copy ডাউনলোড করা যাবে। আবেদন অনুমোদিত না হলে PDF ডাউনলোডের অপশন পাওয়া যাবে না।
Banglarbhumi – জমির খতিয়ান PDF ডাউনলোড লিংক | Jomir Porcha Download West Bengal – ROR Copy PDF Download Link:- Download Now

